ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

ads

এবার ইরাকের উত্তরাঞ্চলের আল-বালাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৭টি রকেট হামলা হয়েছে। এর অন্তত দুটি ঘাঁটিতে আঘাত হানে বলে খবরে বলা হয়েছে।


খবরে বলা হয়, অন্য পাঁচটি রকেট ঘাঁটির পাশের একটি গ্রামে গিয়ে পড়ে। তবে রকেট হামলায় ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। সম্প্রতি ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে কয়েক দফা হামলা হয়েছে।


এর আগে গত ৩ মার্চ ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলায় আমেরিকার একজন ঠিকাদার নিহত হন। ইরাক-সিরিয়া সীমান্তে স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর বিমান হামলার পর আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়।



 










সূত্র : আরটিভি

ads
ads
ads

Our Facebook Page